চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে ফিরে আবারও হাসপাতালে মির্জা ফখরুল
থাইল্যান্ড থেকে দেশে ফেরার মাত্র ছয় ঘণ্টার মাথায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে গুলশানের বাসায় অসুস্থ বোধ করলে দ্রুতই তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেএম জাহিদ হোসেন জানান,
“আলহামদুলিল্লাহ, মহাসচিবের অবস্থা এখন স্থিতিশীল। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোমিনুজ্জামানের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন। সবাই দোয়া করবেন।”
এর আগে চোখের ফলোআপ চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন মির্জা ফখরুল। স্ত্রী রাহাত আরা বেগম তার সঙ্গে ছিলেন।
ঢাকায় পৌঁছে প্রথমে গুলশানের বাসায় যান তিনি। এরপর দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেন। রাত ১১টা পর্যন্ত বৈঠক শেষে বাসায় ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি করা হয়।