ছয় দফা দাবিতে মাইলস্টোন শিক্ষার্থীদের বিক্ষোভ, তোপের মুখে আইন-শিক্ষা উপদেষ্টা

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি গোলচত্বর এলাকায় বিক্ষোভ করছেন মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) ছয় দফা দাবিতে বিক্ষোভ শুরু করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার মঙ্গলবার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্ত ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। 
সেসময় "আমার ভাই মরলো কেন, জবাব চাই, জবাব দাও, ভুয়া ভুয়া" ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় মাইলস্টোন শিক্ষার্থীদের। 
শিক্ষার্থীদের ভাষ্য, নিহতের সংখ্যা একশো'র বেশি। কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে আহত, নিহত ও নিখোঁজের তথ্য গোপন করছে। তাই অবিলম্বে ভুক্তভোগীদের সঠিক তালিকা দিতে হবে। 
এছাড়া, চলমান এইচএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত দিতে দেরি করার কারণেও ক্ষুব্ধ হয়ে ওঠে তারা।

 

All Categories