Mar 04, 2025
ব্যালন ডি’অর বয়কটের কারণ জানালেন ভিনিসিয়াস

ব্যালন ডি’অর বয়কটের কারণ জানালেন ভিনিসিয়াস

গত বছর ব্যালন ডি’অর নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছিল। শুরুতে ভিনিসিয়ুস জুনিয়রই ব্যালন ডি’অরের সবচেয়ে বড় দাবিদার মনে হচ্ছিল। তবে শেষ মুহূর্তে সেই দৃশ্যপট বদলে যায় এবং পুরস্কারটি জিতে নেন রদ্রি। এই পরিবর্তনকে কেন্দ্র করে রিয়াল মাদ্রিদ অনুষ্ঠানটি বয়কট করে। এবার, ব্যক্তিগতভাবে ব্যালন ডি’অর বয়কটের বিষয়ে মন্তব্য করেছেন ভিনিসিয়ুস। তিনি জানিয়েছেন,রিয়াল মাদ্রিদ তাকে প্যারিসে না যাওয়ার নির্দেশ দিয়েছিল,আর সে কারণেই তিনি অনুষ্ঠান থেকে বিরত থেকেছেন।

আজ রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ভিনিসিয়ুস। ব্যালন ডি’অর অনুষ্ঠানে না যাওয়ার ব্যাপারে তিনি বলেন,আমার ক্লাব আমাকে মাদ্রিদে থাকতে বলেছিল,তাই আমি সেটাই করেছি। এতে কোনো সমস্যা নেই। এখন আমাদের পুরো মনোযোগ পরবর্তী ম্যাচের দিকে।

নিজের ব্যালন ডি’অর না জেতার বিষয়ে তিনি বলেন,আমি কখনোই ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখিনি। তবে যখন এত কাছাকাছি চলে আসেন, তখন নিশ্চয়ই এটি পেতে চাইবেন। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্লাবের হয়ে আরও ট্রফি জেতা। ইতিমধ্যে আমি দুটি ইউরোপিয়ান শিরোপা জিতেছি,এবং আমি আরও শিরোপা জেতার জন্য এখানে আছি।

রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস গড়ার সংকল্পও ব্যক্ত করেছেন ভিনিসিয়ুস। তিনি বলেন,আমি এখানে ইতিহাস তৈরি করতে এসেছি। এই ক্লাব এবং প্রেসিডেন্ট আমাকে যা দিয়েছেন,আমি তার প্রতিদান দিতে চাই। আমি আশা করি,গোল করে যেতে পারব এবং আরও অনেক ম্যাচ খেলতে পারব এই জার্সি পরে। আমার ইতিহাস লিখে  শুরু হয়ে গেছে,এবং আমি আরও কিছু করতে চাই।

আজ রাতে মাদ্রিদ ডার্বি নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন,এটি দারুণ একটি ম্যাচ হতে যাচ্ছে। আমরা চাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ ডার্বি হোক। মৌসুম জুড়ে আমরা এই বড় ম্যাচ গুলোর জন্য অপেক্ষা করি,বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে। আমি সত্যিই রোমাঞ্চিত, কারণ আমি এই বড় ম্যাচে খেলতে যাচ্ছি।

All Categories