বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা
বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে রাজধানী ঢাকা। বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার পরই রয়েছে পাকিস্তানেরলাহোর, চিলির সান্তিয়াগো ওদুবাই।
শুক্রবার (২৩ মে) সকাল ৮টা৪০ মিনিটে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ১৬১। এটি মূলত ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।
বায়ুরমান নির্ধারণে ব্যবহৃত একিউআই সূচকে ১৫১ থেকে ২০০পর্যন্ত স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এতেসাধারণ মানুষ, বিশেষ করে শিশু, প্রবীণও শ্বাসকষ্টে ভোগা রোগীদের বাইরেচলাফেরায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়।
ঢাকাদীর্ঘদিন ধরেই বায়ুদূষণের কারণেবিশ্বব্যাপী আলোচিত। বিশেষত শীতকালে শহরটির বায়ুর মান অনেক বেশিখারাপ হয়ে ওঠে, যদিওবর্ষায় কিছুটা উন্নতি দেখা যায়।
বিশ্বস্বাস্থ্য সংস্থার (WHO) মতে, বায়ুদূষণের কারণেপ্রতিবছর বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষ মারা যান।