বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজ ক্যান্টিনে পড়ে বিমানটি, বার্ন ইউনিটে ভর্তি ১৩

 রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায়  তাৎক্ষণিকভাবে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৩ জনকে নেওয়া হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে বলে জানা গেছে। 

সোমবার (২১ জুলাই) বেলা ১টার দিকে বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।   

এছাড়া, উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে প্রথম আলো।

 

 

 



 

All Categories