বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেও দীপাবলির পার্টিতে ঐশ্বরিয়া ও অভিষেকের রোমান্টিক উপস্থিতি

বিভিন্ন গুঞ্জনের অবসান ঘটিয়ে বলিউড তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন সম্প্রতি ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে হাতে হাত রেখে উপস্থিত হন। উজ্জ্বল লাল শাড়িতে ঐশ্বরিয়া ও কালো শেরওয়ানিতে অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন। তাদের এই মুহূর্তের ছবি ও ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার, ৫ নভেম্বর রাতে বলিউডে দীপাবলির উৎসব উদযাপিত হয়। মনীশ মালহোত্রার বাড়িতে আয়োজিত এই জমকালো পার্টিতে বলিউডের অনেক তারকা উপস্থিত ছিলেন। তবে ঐশ্বরিয়া ও অভিষেকের উপস্থিতিই ছিল সবচেয়ে আলোচিত।

এই দম্পতি হাতে হাত ধরে পার্টিতে প্রবেশ করেন এবং তাদের রসায়ন উপস্থিত সবার নজর কাড়ে। ঐশ্বরিয়া তার স্বামীর হাত ধরে ভালোবাসার ভঙ্গিতে পোজ দেন। অনেক দিন পর তাদের একসঙ্গে দেখে ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন এবং সামাজিক মাধ্যমে তাদের ছবি ভাইরাল হয়ে যায়।

অনুষ্ঠানে ঐশ্বরিয়াকে কখনো অভিষেকের পাশে দাঁড়িয়ে, কখনো তার বাহুডোরে হাসতে দেখা যায়। সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া সোনালি সুতায় কারুকার্য করা উজ্জ্বল লাল শাড়ি ও লাল লিপস্টিকে নজর কাড়েন। অভিষেক বচ্চন কালো শেরওয়ানিতে উপস্থিত ছিলেন।

তাদের ছবি প্রকাশ্যে আসার পর নেটিজেন ও ভক্তরা নানা মন্তব্য করেন। কেউ কেউ তাদের ওপর কুদৃষ্টি না পড়ার কামনা করেন, আবার কেউ বলেন বহু বছর পর এমন দৃশ্য দেখলেন।

অনেকেই ঐশ্বরিয়ার সাজের প্রশংসা করেন এবং এই তারকা দম্পতিকে একসঙ্গে সুখী থাকার কামনা জানান।

এর আগে কিছুদিন ধরে তাদের দাম্পত্য জীবন নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন চলছিল। সামাজিক মাধ্যমে তাদের মধ্যে মতবিরোধ ও বিচ্ছেদের সম্ভাবনার কথাও উঠেছিল। তবে এ বিষয়ে কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

All Categories