বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কলিমুল্লাহ গ্রেপ্তার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।দুদকের তদন্তাধীন একটি দুর্নীতির মামলায় কলিমুল্লাহর বিরুদ্ধে রিকুইজিশন ছিল। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারের পর কলিমুল্লাহকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

All Categories