বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।

আজ মঙ্গলবার (২১ মে) থেকে শুরু হওয়া এই সেবার মাধ্যমে দেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলসহ সব জায়গায় উচ্চগতির ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কীভাবে সংযোগ নেওয়া যাবে

স্টারলিংকের ইন্টারনেট সংযোগ নিতে হলে গ্রাহকদের starlink.com ওয়েবসাইটে গিয়ে ঠিকানা প্রদান করতে হবে। ওই ঠিকানায় সেবা দেওয়া সম্ভব কি না, তা যাচাইয়ের পর পছন্দমতো একটি সার্ভিস প্ল্যান বেছে নিতে হবে। এরপর হার্ডওয়্যার কিট অর্ডার দিয়ে সংযোগের প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

স্টারলিংকের স্ট্যান্ডার্ড কিটে থাকছে একটি স্যাটেলাইট ডিশ, ওয়াই-ফাই রাউটার, মাউন্টিং ট্রাইপড ও প্রয়োজনীয় ক্যাবল। গ্রাহক নিজেই সহজে এটি ইনস্টল করতে পারবেন। তবে ডিশটি এমন স্থানে রাখতে হবে, যেখান থেকে আকাশ পরিষ্কার দেখা যায়।

স্টারলিংকের প্যাকেজ

স্টারলিংক বাংলাদেশে তিনটি ভিন্ন ধরণের প্যাকেজ দিচ্ছে— রেসিডেনশিয়াল প্যাকেজ: মাসিক ৬,০০০ টাকা

রেসিডেনশিয়াল লাইট: মাসিক ৪,২০০ টাকা

রোম (ভ্রমণকালীন ব্যবহার):

৫০ জিবি ডেটা: মাসিক ৬,০০০ টাকা । আনলিমিটেড ডেটা: মাসিক ১২,০০০ টাকা

এ ছাড়া করপোরেট ও ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্যও রয়েছে আলাদা প্যাকেজ।

প্রতিটি সংযোগের জন্য এককালীন হার্ডওয়্যার খরচ ধরা হয়েছে ৪৭,০০০ টাকা।

স্টারলিংকের ওয়েবসাইট অনুযায়ী, সংযোগ নেওয়ার পর প্রথম ৩০ দিনের মধ্যে সেবা সন্তোষজনক না মনে হলে পুরো টাকা ফেরত দেওয়া হবে।

All Categories