আট বিভাগেই বজ্রসহ বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশের আট বিভাগেই বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও অস্থায়ী দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার (২০ জুন) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দেশের অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টি এবং কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দিনে ও রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৫° সেলসিয়াস, সর্বনিম্ন ২৬.৮°। রাজশাহীতে সর্বোচ্চ ২৬°, রংপুরে ৩০.৪°, ময়মনসিংহে ৩১.২°, সিলেটে ৩০.৫°, চট্টগ্রামে ৩২.৮°, খুলনায় ৩২° এবং বরিশালে ২৮° সেলসিয়াস রেকর্ড হয়েছে।

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

 

All Categories