আমি নির্দোষ, কোনো অপরাধ করিনি: পলক

জুলাই গণঅভ্যুত্থান-সম্পর্কিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলককে। আজ বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পলক বলেন, ‘আমি নির্দোষ। আমি কোনো অপরাধ করিনি।

আদালতে নেওয়ার সময় পলক আরও বলেন, কারাগারে তিনি নিয়মিত বই পড়ে সময় কাটাচ্ছেন।

সকাল সাড়ে ১০টার দিকে পলকের সঙ্গে আদালতে হাজির করা হয় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামকে।

তাদের সবাইকে পুলিশের হেলমেট ও বুলেটপ্রুফ ভেস্ট পরানো ছিল। হাতে ছিল হাতকড়া।

এজলাসে ওঠার সময় হাসানুল হক ইনুর মুখে হাসি দেখা গেলেও বিমর্ষ ছিলেন কামাল আহমেদ মজুমদার।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে শুনানি শেষে সকাল ১০টা ৫০ মিনিটে তাঁদের সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

All Categories