আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে নাটকীয় জয় ইন্টার মিলানের
মিউনিখের আকাশে বৃষ্টি, গ্যালারিতে উত্তেজনার ঝড় কিন্তু সব কিছুকে ছাপিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের মঞ্চে বাজিমাত করে গেল ইন্টার মিলান।চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে ১-২ গোলে পরাজিত করেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত মিউনিখ। ২৫ মিনিটে ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইনের শট গোলপোস্ট লাগে। ৩৮ মিনিটে দারুণ এক শটে ইন্টারকে ১-০ গোলের লিড এনে দেন আর্জেন্টিনিয়ান ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ।
গোল হজমের পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় বায়ার্ন। কিন্তু আক্রমণভাগের খেলোয়ারদের ব্যর্থতায় গোলের দেখা পাচ্ছিল না তারা। ম্যাচের শেষের দিকে ৮৪ মিনিটে গোল পরিশোধ করেন জার্মান স্ট্রাইকার টমাস মুলার। চলতি মৌসুম শেষে কয়েক দিন আগেই তিনি বায়ার্ন ছাড়ার ঘোষণা দেন। ম্যাচের ৮৮ মিনিটে ইতালিয়ান মিডফিল্ডার দাভিদ ফ্রাত্তেসি গোল করলে ২-১ গোলের জয় মাঠ ছাড়ে ইন্টার। ১৭ এপ্রিল ফিরতি লেগে বায়ার্ন মিউনিখকে নিজেদের মাঠ সান সিরোতে আতিথ্য দেবে ইন্টার মিলান।
এদিকে কোয়ার্টার ফাইনালের অপর দুই ম্যাচে আজ বৃস্পতিবার মুখোমুখি হবে বার্সেলোনা ও ডর্টমুন্ড এবং পিএসজি ও অ্যাস্টন ভিলা। ম্যাচ দুটি বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে।