আইআরজিসি দাবি: বাহরাইনের রেডারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ড্রোন হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তাদের মহাকাশ বাহিনী বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি বিমান প্রতিরক্ষা রেডারে ছয়টি ড্রোন দিয়ে আঘাত করেছে।

আইআরজিসি এই হামলাকে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিশোধমূলক অভিযানের দ্বিতীয় পর্যায় হিসেবে বর্ণনা করেছে। রোববার প্রকাশিত এক বিবৃতিতে তারা উল্লেখ করেছে, ছয়টি ড্রোন সফলভাবে যুক্তরাষ্ট্রের ওই রাডারে আঘাত হানায় সক্ষম হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই কার্যক্রমের শব্দ বাহরাইনের বিভিন্ন এলাকা থেকে শোনা গেছে এবং এতে আইআরজিসির সক্ষমতা পুনরায় প্রমাণিত হয়েছে। একই সঙ্গে তারা জানিয়েছে, হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারের পাহারার নামে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং এটি আসলে তেল চোরাচালানের একটি প্রচেষ্টা ছিল।

ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, আইআরজিসি জোর দিয়ে বলেছে হরমুজ প্রণালী এখনো বন্ধ রয়েছে এবং মার্কিন আগ্রাসনের যেকোনো ঘটনা কঠোর ও জোরালো জবাব পাবে। তারা আরও উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল ড্রোনগুলো একের পর এক ভূপাতিত হচ্ছে এবং এই পর্যায়ে আরও বেশি সংখ্যক ড্রোন মোতায়েন করা হয়েছে। বিবৃতির শেষাংশে শত্রুদের জানানো হয়েছে যে, প্রতিটি হামলার পর কঠোর ও সুপরিকল্পিত প্রতিক্রিয়া জানানো হবে।

All Categories