আবদুল হামিদের দেশত্যাগ: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১০ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর চৌধুরী একথা বলেন।
তিনি বলেন, আবদুল হামিদের দেশত্যাগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। প্রতিবেদনের পর যারা দায়ী তাদের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
‘আবদুল হামিদ দেশত্যাগের ঘটনায় যারা দায়ী তাদের কয়েকজনের বিরুদ্ধে সাময়িক বরখাস্তসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের পর যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।