৫ ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ,সিরিজের সূচি প্রকাশ
টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী মে মাসে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (৩০ এপ্রিল) সিরিজটির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সফরে মূলত তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি ম্যাচ খেলার কথা থাকলেও, আগামী বছর অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ওয়ানডে সিরিজটি বাতিল করা হয়েছে। বদলে যোগ করা হয়েছে আরও দুটি টি–টোয়েন্টি ম্যাচ।
সিরিজটি অনুষ্ঠিত হবে ফয়সালাবাদ ও লাহোরে, ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
সূচি অনুযায়ী:
২৫ ও ২৭ মে—ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম
৩০ মে, ১ ও ৩ জুন—লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম
বাংলাদেশ দল পাকিস্তানে পৌঁছাবে ২১ মে।
গত বছরের আগস্টে পাকিস্তান সফরে গিয়ে ঐতিহাসিক সাফল্য পায় বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।
তবে টি–টোয়েন্টি পরিসংখ্যানে বাংলাদেশ বেশ পিছিয়ে। দুই দলের ১৯ বারের মুখোমুখিতে পাকিস্তান জিতেছে ১৬ বার, বাংলাদেশের জয় মাত্র তিনটিতে।
বাংলাদেশ–পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজের সূচি:
তারিখ সময় ভেন্যু
২৫ মে রাত ৯টা ফয়সালাবাদ
২৭ মে রাত ৯টা ফয়সালাবাদ
৩০ মে রাত ৯টা লাহোর
১ জুন রাত ৯টা লাহোর
৩ জুন রাত ৯টা লাহোর