যুদ্ধবিরতিতে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প
সম্প্রতি দুই দেশের মধ্যে সীমান্তে চলমান উত্তেজনা প্রশমিত করতে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান।
পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশ একে অন্যের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর থেকেই উত্তেজনা চরমে ওঠে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানান, “ভারত যদি আর হামলা না করে, তাহলে আমরাও উত্তেজনা কমানোর কথা ভাবব।”
এই খবরে প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তান যে বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য তিনি দুই দেশকেই অভিনন্দন জানান।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, “আমরা কখনোই আমাদের সার্বভৌমত্বের সঙ্গে আপস করিনি। তবে শান্তির জন্য সবসময় চেষ্টা করছি।”
ভারতের উইং কমান্ডার বলেন, “আমরা শান্তি চাই, তবে সীমান্তে পাকিস্তানের সেনা অগ্রসর হচ্ছে, এটা নিয়ে উদ্বেগ রয়েছে।”
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, “এখন পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা নেই। তবে যুদ্ধ হলে শুধু এই অঞ্চল নয়, গোটা বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে।”