‘যুদ্ধ কেবল শুরু’
মার্কিন হামলার পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। এক উপস্থাপক ঘোষণা দিয়েছেন, ‘যুদ্ধ কেবল শুরু, মিস্টার ট্রাম্প। এখন আপনি শান্তির কথা বলছেন? আমরা এমনভাবে আপনার সঙ্গে ডিল করব যেন আপনি দায়িত্বজ্ঞানহীনতার পরিণতি বুঝতে পারেন।’
এই বক্তব্য প্রচারিত হয় ইরান ইন্টারন্যাশনালের সরাসরি সম্প্রচারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দেন। এর পরেই তেহরানের রাজনীতি ও গণমাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া শুরু হয়।
ইরানের কট্টরপন্থী আইনপ্রণেতা হামিদ রাসাই বলেন, ‘এই জঘন্য কাজের কঠোর ও জোরালো জবাব দেওয়া হবে।’ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আরও জানানো হয়, এখন থেকে এই অঞ্চলে অবস্থানরত সব মার্কিন সামরিক ও বেসামরিক নাগরিককে হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।
এ ঘটনার পর ইরানকে শান্তির আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্থানীয় সময় শনিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে। দেশটি যদি এটি না করে, তাহলে ভবিষ্যতে আরও বড় হামলা হবে।’
ট্রাম্প আরও দাবি করেন, ‘ইরানে এই হামলা ছিল অসাধারণ সামরিক সাফল্য। এর লক্ষ্য ছিল দেশটির পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করে দেওয়া এবং সন্ত্রাসে মদদ দেওয়া বিশ্বের এক নম্বর দেশটির পারমাণবিক হুমকি থামানো।’
এই হামলার পর ট্রাম্পকে অভিনন্দন জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাল্টা শুভেচ্ছা জানান ট্রাম্পও। তিনি বলেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একটি টিম হিসেবে কাজ করেছে।