যেসব পেশাজীবীদের দাম্পত্য জীবনে বিচ্ছেদের হার বেশি
বিশ্বব্যাপী বিবাহ বিচ্ছেদের হার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, এবং এটি নিয়ে বিভিন্ন গবেষণা ও পরিসংখ্যান ও প্রকাশিত হচ্ছে। এক্ষেত্রে, ডিভোর্স ডটকম নামক একটি প্রতিষ্ঠান, যা বিবাহ বিচ্ছেদ নিয়ে গবেষণা করে, তাদের এক পরিসংখ্যানে জানিয়েছে, অধিকাংশ বিচ্ছেদ ঘটে পেশাগত কারণে সময়ের অভাব ও মানসিক চাপের কারণে। বিশেষ ভাবে কিছু পেশাজীবী রয়েছেন যারা দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখিহন এবং তাদের মধ্যে বিচ্ছেদের হার সবচেয়ে বেশি।চলুন, জেনে নেয়া যাক কোন পেশাজীবীদের মধ্যে বিচ্ছেদের হার সবচেয়ে বেশি।
বারটেন্ডার
ডিভোর্স ডটকমের তথ্য অনুযায়ী, বিবাহবিচ্ছেদেরতালিকায় শীর্ষে রয়েছে বারটেন্ডাররা। তাদের প্রধান কাজ হচ্ছে বারেপানীয় তৈরি ও পরিবেশনকরা, এবং কাজের পরিবেশও চাপের কারণে তাদের ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত হতেথাকে। অনেক সময় দীর্ঘকাজের সময় এবং পরিবেশগতকারণে তারা সঙ্গীর সাথেসময় কাটাতে পারেন না, যা বিচ্ছেদেরদিকে নিয়ে যায়।
অ্যাডাল্ট পারফরম্যান্স আর্টিস্ট
দ্বিতীয় স্থানে আছেন অ্যাডাল্ট পারফরম্যান্সআর্টিস্টরা। এই পেশার সাথেযুক্ত ব্যক্তিরা মানসিক চাপ, ঈর্ষা, প্রতারণাএবং অনিরাপত্তাবোধের শিকার হন। এসব বিষয়তাদের দাম্পত্য জীবনে বিরূপ প্রভাব ফেলে, যার ফলে বিচ্ছেদেরঘটনা ঘটে থাকে।
উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তা
উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তাদের মধ্যে বিচ্ছেদের হার তৃতীয় অবস্থানেরয়েছে। এই পেশা এমনএকটি পেশা যেখানে কর্মরতব্যক্তিরা প্রায়ই মানসিক চাপে থাকেন, এবংতাদের জীবনের প্রতি নির্দিষ্ট একাকিত্ব ও সম্পর্কের নিরাপত্তাহীনতাথাকে। এসব কারণে তাদেরজীবনসঙ্গীরা সম্পর্কের প্রতি অস্থিরতা অনুভব করেন, যা শেষ পর্যন্তবিচ্ছেদে পরিণত হতে পারে।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী
চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা অনেকসময় তাদের পেশাগত দায়িত্বের প্রতি অতিরিক্ত মনোযোগ দেন এবং পরিবারেরপ্রতি কম সময় দেন।তাদের দৈনন্দিন কাজের চাপ এবং রোগীদেরপ্রতি অতিরিক্ত দায়িত্ববোধের কারণে তারা সঙ্গীর মানসিকচাহিদা পূরণে ব্যর্থ হন, যা সম্পর্কেরঅবনতির দিকে নিয়ে যায়।
গেমিং সার্ভিসেস ওয়ার্কার
গেমিং সার্ভিসেস ওয়ার্কাররা, যারা ক্যাসিনো বাজুয়ার সাথে যুক্ত, তাদেরজীবনযাপনের ধরনও বিবাহবিচ্ছেদের একটিবড় কারণ হয়ে দাঁড়ায়।এই পেশায় যুক্ত থাকা ব্যক্তিরা তাদেরজীবনযাপনের পদ্ধতির কারণে ব্যক্তিগত জীবন ও সম্পর্কেরপ্রতি আগ্রহ হারিয়ে ফেলেন, যা বিচ্ছেদ ঘটায়।
ফ্লাইট অ্যাটেনড্যান্টস
ফ্লাইট অ্যাটেনড্যান্টসদের পেশাও অনেকের কাছে আকর্ষণীয় হতেপারে, কারণ তারা বিভিন্নদেশে ভ্রমণের সুযোগ পান এবং বেতনওভালো। তবে, এই পেশায়মানসিক এবং শারীরিক ক্লান্তিঅনেক বেশি, এবং দীর্ঘ সময়পরিবারের বাইরে থাকা সম্পর্কের মধ্যেদুরত্ব সৃষ্টি করে। 'লং ডিস্টেন্স রিলেশনশিপ' চালিয়ে নেওয়া তাদের জন্য কঠিন হয়েওঠে, যার কারণে বিচ্ছেদঘটে।
ডান্সার ও কোরিওগ্রাফার
বিশেষভাবে ব্যালে ডান্সারদের মধ্যে বিবাহবিচ্ছেদের হার সবচেয়ে বেশি।তাদের পেশাগত জীবনে সফল হওয়ার জন্যঅনেক কঠোর পরিশ্রম করতেহয়, এবং শারীরিক ফিটনেসবজায় রাখতে হয়। এই কঠোরপরিশ্রম এবং শারীরিক সমস্যারকারণে তারা মানসিকভাবে অসন্তুষ্টহন। অনেক সময় তারা 'ইটিং ডিজঅর্ডার'-এও ভোগেন, যাতাদের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাবফেলে।
এই পেশাজীবীদের মধ্যেবেশিরভাগ সময় কাজের চাপ, মানসিক দূরত্ব এবং সময়ের অভাবেরকারণে দাম্পত্য সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি হয়, যার ফলস্বরূপবিচ্ছেদ ঘটে। এ কারণে, সম্পর্কের মধ্যে সুস্থতা বজায় রাখতে পারস্পরিকসমঝোতা এবং সময় দিতেচেষ্টা করা প্রয়োজন।