ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ২৪,ভয়ংকর পরিণতির হুমকি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যের ইয়েমেনে হুতিদের ওপর মার্কিন বিমান হামলায় ২৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। ইয়েমেনের রাজধানী সানায় ১৩ জন এবং সাদা শহরে ৬ থেকে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। স্থানীয় টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ এ তথ্য জানিয়েছে।

গত শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে মার্কিন বাহিনী ব্যাপক বিমান হামলা শুরু করেছে।গত কিছুদিনে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এ হামলা শুরু করেছে। ট্রাম্প প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে যে যদি হুতিরা এসব হামলা বন্ধ না করে তবে এর ভয়ংকর পরিণতি হতে পারে।

হুতিরা ২০২৩ সালের শেষ দিকে লোহিত সাগরে একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। তারা দাবি করছে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার শিকার মানুষদের প্রতি তাদের সংহতি জানাতে তারা এই হামলা চালাচ্ছে। এর পাল্টা হিসেবে মার্কিন বাহিনী ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে চূড়ান্ত ও শক্তিশালী হামলা শুরু করেছে। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর মধ্যপ্রাচ্যে হুতিদের বিরুদ্ধে এটিই ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে মার্কিন হামলায় ১৫ জন নিহত এবং অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে।

ইরান সমর্থিত হুতিদের সঙ্গে চলমান এই সামরিক সংঘর্ষে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং এটি আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
 

All Categories