ভারতের ক্ষেপণাস্ত্রাগার ও বিমানঘাঁটিতে হামলার দাবি পাকিস্তানের

ভারতের চালানো সামরিক অভিযানের জবাবে এবার পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। 

শনিবার ভোর থেকে ভারতবিরোধী এক নতুন সামরিক অভিযান শুরু করেছে দেশটি, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন বুনইয়ান-উন-মারসুস’।

পাকিস্তান সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযানটি ভারতের “অপারেশন সিঁদুর”-এর প্রতিশোধ হিসেবেই চালানো হচ্ছে। 

গত মঙ্গলবার রাতে ভারত পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায় বলে দাবি করে ইসলামাবাদ।

পাকিস্তান জানায়, ভারতের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দিল্লি, যার মধ্যে একটি ইসলামাবাদের সন্নিকটে। তবে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলাকে প্রতিহত করতে সক্ষম হয় বলে দাবি তাদের।

এদিকে শনিবার সকালে ভারতের অমৃতসর অঞ্চলের বিয়াস এলাকায় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের একটি মজুত ঘাঁটি, পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটি এবং কাশ্মীরের উধমপুর বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানায় পাকিস্তানি সামরিক বাহিনী।

এ ঘটনায় এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

All Categories