ভারতের বিমান হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ২৬

ভারতের বিমান হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, ভারত ছয়টি জায়গায় মোট ২৪টি স্থাপনায় হামলা চালিয়েছে। এসব হামলায় বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে।

এদিকে, ভারত সরকার দাবি করেছে, তারা পাকিস্তানের নয়টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে তাদের দাবি, কোনো সামরিক স্থাপনাকে টার্গেট করা হয়নি।

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পহেলগামে প্রাণঘাতী হামলার প্রায় দুই সপ্তাহ পর এ বিমান হামলা চালাল ভারত। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, পাল্টা প্রতিরোধের অংশ হিসেবে তারা ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

এই হামলার ঘটনাকে 'লজ্জাজনক' বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের চলমান উত্তেজনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে তিনি উভয় দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। গুতেরেস বলেন, “নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারত যে সামরিক অভিযান চালিয়েছে, তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সামরিক সংঘাত গোটা বিশ্বের জন্য বিপজ্জনক পরিণতি বয়ে আনতে পারে।

All Categories