ভারতীয় ভিসা সেন্টার চালু

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনকে ঘিরে হুমকি এবং বাংলাদেশি কয়েকজন রাজনৈতিক নেতার ভারতবিরোধী উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানাতেই তাঁকে তলব করা হয়েছে।

এর মধ্যে নিরাপত্তা পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম আবার স্বাভাবিক নিয়মে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে ভিসা সেন্টারের কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

এর আগে বুধবার ঢাকায় জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করা হয়। ওই কর্মসূচির প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দুপুর ২টা থেকে ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

All Categories