ভারত থেকে আসলো আমদানির সাড়ে ১১ হাজার টন চাল

ভারত থেকে সাড়ে ১১ হাজার টন সিদ্ধ চালবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। সোমবার (২৪ মার্চ খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-২) ভারত থেকে চাল আমদানি করা হচ্ছে এবং এমবি ডিডিএস মারিনা জাহাজটি বর্তমানে চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, উন্মুক্ত দরপত্রের আওতায় ভারত থেকে মোট ৪ লাখ ৫০ হাজার টন চাল আমদানির চুক্তি হয়েছে, যা ৯টি আলাদা প্যাকেজে বিভক্ত। এর মধ্যে ২ লাখ ৮৫ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে এবং বাকি চালগুলো পর্যায়ক্রমে দেশে আসবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহাজে আনা চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম শীঘ্রই শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। চালের দ্রুত খালাস নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং আশা করা হচ্ছে, এটি দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থায় সহায়ক ভূমিকা পালন করবে।

এই চাল আমদানির মাধ্যমে সরকারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপগুলো আরও শক্তিশালী হবে এবং দেশের বাজারে চালের মজুদ বৃদ্ধি পাবে।

All Categories