উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে শিমলায় এফআইআর
বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে শিমলার বয়লেগঞ্জ থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গাঁধী পরিবারের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) শিমলার এক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অতুল শর্মার অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু করা হয়। অভিযোগে বলা হয়েছে, কঙ্গনার বক্তব্য সাধারণ মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করতে পারে।
মামলায় ভারতীয় দণ্ডবিধির ১৯৬(১)(বি), ৩৫৩(২) ও ৩৫৬(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। সঙ্গে তথ্যপ্রযুক্তি আইনের সংশ্লিষ্ট ধারাও যুক্ত হয়েছে। শিমলা পুলিশের সুপার গৌরব সিংহ জানান, ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু হবে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১০ নভেম্বর কঙ্গনা একটি পোস্টে সোনিয়া গান্ধীকে ‘ইটালির কোটিপতি বিধবা’ নামে কটাক্ষ করেছেন এবং সঞ্জয় গান্ধী ও রাজীব গান্ধীর মৃত্যু সম্পর্কেও উস্কানিমূলক মন্তব্য করেছেন। বিষয়টি সামনে আসে আশির দশকের একটি পুরনো পারিবারিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর।