ত্বকের যত্নে জবা ফুলের কার্যকরী ব্যবহার

 

সুন্দর ও উজ্জ্বল ত্বক কে না চায়? সুন্দর ত্বক পেতে অনেকেই বিউটি পার্লারে যান অথবা দামি ক্রিম ব্যবহার করেন। ঘরোয়া কিছু পদ্ধতি ব্যবহার করলেও অনেক সময় ত্বকের উজ্জ্বলতা ধরে রাখা যায় ।জবা ফুল আপনার ত্বককে উজ্জ্বল এবং সুস্থ রাখতে সহায়তা করতে পারে ,সে ক্ষেত্রে ব্যবহার করতে পারেন জবা ফুল।কীভাবে আপনি জবা ফুল ব্যবহার করে ত্বককে উজ্জ্বল এবং সজীব রাখতে পারেন।

জবা ফুলের ব্যবহারের পদ্ধতি:

জবা ফুলের জেল তৈরি:
প্রথমে ১০টি তাজা জবা ফুল সংগ্রহ করুন। একটি পাত্রে আধ লিটার পানি গরম করে তার মধ্যে জবা ফুলগুলো দিন। পানি গরম হওয়ার পর আঁচ কমিয়ে ১৫ মিনিট ফুটতে দিন। এরপর এটি অন্য পাত্রে ঢেলে নিন, এবং আপনি দেখতে পাবেন একটি জেল তৈরি হয়েছে।

এই জেলটি আপনার মুখে ব্যবহার করতে পারেন। আলতো হাতে ম্যাসাজ করুন, যাতে এটি ত্বকে ভালোভাবে শোষিত হয়। আপনি শুধু মুখেই নয়, হাত, পা এবং গলায়ও এটি ব্যবহার করতে পারেন। ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করলে ত্বকের ময়লা, দাগ এবং কালো দাগ দূর হয়ে ত্বক উজ্জ্বল হতে শুরু করবে।

গোসলের আগে টানা সাত দিন এই পদ্ধতি ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা অনেক বৃদ্ধি পাবে।

ফেস প্যাক হিসেবে জবা ফুলের ব্যবহার:
জবা ফুলের জেল এবং মুলতানি মাটি মিশিয়ে একটি ফেস প্যাক তৈরি করুন। মুলতানি মাটি ত্বকের মৃত কোষ দূর করতে সহায়তা করে এবং ত্বককে মসৃণ করে। এই প্যাকটি সপ্তাহে দুই বা তিনবার ব্যবহার করলে ত্বক উজ্জ্বল এবং পরিষ্কার হবে।

ব্রণ দূর করতে জবা ফুল ও দইয়ের ফেস প্যাক:
জবা ফুলের সাথে টক দই মিশিয়ে একটি ফেস প্যাক তৈরি করুন। দইয়ের প্রোবায়োটিক উপাদান ত্বককে পরিষ্কার রাখতে এবং বলিরেখা প্রতিরোধে সহায়ক। এছাড়াও, জবা ফুলের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণ সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করে, ফলে ব্রণ দূর হয়ে ত্বক আরও মসৃণ এবং সুস্থ হয়।


জবা ফুল শুধু সৌন্দর্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, এটি ত্বক সুস্থ এবং উজ্জ্বল রাখতে এক অত্যন্ত কার্যকরী উপাদান। ঘরোয়া এই পদ্ধতিগুলো নিয়মিত ব্যবহার করলে আপনি পাবেন সুন্দর, উজ্জ্বল ও সতেজ ত্বক।

 

All Categories