তুরস্কের হুঁশিয়ারি: সিরিয়ায় ইসরায়েলের সামরিক পদক্ষেপ বড় সংঘাতের কারণ হতে পারে

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করেছেন, সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের সমর্থন ব্যবহার করে দেশটিতে সামরিক অভিযান চালাতে পারে তেল আবিব। তিনি বলেন, এই ধরনের পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের সূচনা করতে পারে।

তুর্কি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাকান ফিদান জানান, ইসরায়েল সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে নিয়মিত সামরিক সরঞ্জাম ও অন্যান্য সহায়তা প্রদান করছে। এই সহায়তা কাজে লাগিয়ে তারা সিরিয়ার সেনাবাহিনীকে উত্তেজিত করে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এই পরিস্থিতি নিয়ে তুরস্ক ইতিমধ্যেই ইউরোপীয় ও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে বলেও জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

গত বছর দ্রুজ অধ্যুষিত সুয়েদা শহরে সংঘর্ষের সময় ইসরায়েল সিরিয়ার সেনাবাহিনীর ওপর বোমা হামলা চালায়, যা দ্রুজ সম্প্রদায়ের প্রতি সমর্থন হিসেবে বিবেচিত হয়। এছাড়াও, গত আগস্ট মাসে সিরিয়ার একটি বিমানঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল; তাদের দাবি ছিল ওই ঘাঁটিতে তুরস্কের সামরিক মোতায়েনের পরিকল্পনা ছিল।

All Categories