‘টিউলিপ নিজে প্লট নেননি, মা, ভাই,বোনকে পাইয়ে দিতে প্রভাব খাটিয়েছেন'

ব্রিটিশ এমপি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক বাংলাদেশে আয়কর রিটার্ন জমা দিয়ে সেখানে ঢাকার স্থায়ী ও বর্তমান ঠিকানা উল্লেখ করেছেন—এমন দাবি তুলেছেন দুদকের আইনজীবী খান মোহাম্মদ মইনুল হাসান।

তিনি জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও বোন আজমিনা সিদ্দিক-কে প্লট পাইয়ে দিতে টিউলিপ তার খালা ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছিলেন।

বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এই মামলার শুনানিতে দুদকের তিন কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করেন। 

মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে, টিউলিপ ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে তার বিশেষ অবস্থান ব্যবহার করে পূর্বাচলের ডিপ্লোমেটিক জোনে পরিবারের জন্য প্লট বরাদ্দের ব্যবস্থা করেন।

All Categories