সোমবার সারাদেশে ছাত্রদলের মানববন্ধন

দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী সোমবার সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (৯ মার্চ) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের মাধ্যমে এক বার্তায় এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। বার্তায় বলা হয়েছে, দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা, নির্যাতন এবং বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হচ্ছে।

 ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সই করা ওই বার্তায় জানানো হয়, সোমবার দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন আয়োজন করা হবে। ছাত্রদলের নেতাকর্মীরা মানববন্ধনে অংশগ্রহণ করে, নারীদের প্রতি সহিংসতা ও বিচারহীনতার অবসান দাবিতে অবস্থান নিবেন।

বার্তায় আরও বলা হয়েছে, ছাত্রদলের সব নেতাকর্মীদের এই কর্মসূচিতে উপস্থিত থেকে সফল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

All Categories