সিপি ফাইভ স্টারে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগ, অসুস্থ ক্রেতা

রাজধানীর পুরানা পল্টন এলাকায় একটি সিপি আউটলেটের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগ উঠেছে। গত শনিবার সকালে ওই আউটলেট থেকে এক ক্রেতা খাবার কিনে তা বিশ্বাসের সঙ্গে গ্রহণ করেন। পরে তিনি লক্ষ্য করেন, খাবারটির মেয়াদ ২৪ এপ্রিলেই উত্তীর্ণ হয়ে গেছে।

অভিযোগ অনুযায়ী, বিষয়টি জানিয়ে ক্রেতা সিপি বাংলাদেশের হেড অফিসে যোগাযোগ করেন। এ সময় সিপির কর্মকর্তা পাপেল মাহামুদ এবং সংশ্লিষ্ট দোকান মালিক নাজিরের সঙ্গে যোগাযোগ করা হলেও অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান তিনি।

পরবর্তীতে ওই রাতেই মেয়াদোত্তীর্ণ খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করেছেন ভুক্তভোগী ক্রেতা।এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং ভোক্তা অধিকার রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

 

 

 

 

All Categories