শেখ হাসিনার মামলার রায় সম্প্রচার হবে সরাসরি, দেখা যাবে বড় পর্দায়

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও দুই আসামির রায় ঘোষণা হবে আগামী সোমবার, ১৭ নভেম্বর। আদালতের অনুমতি সাপেক্ষে রায়টি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। বিটিভির মাধ্যমে দেশের অন্যান্য গণমাধ্যমও এ সম্প্রচার দেখাতে পারবে।

রবিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় এ বিচারপ্রক্রিয়ার সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে।

এর আগে গত ১৩ নভেম্বর মামলার রায় ঘোষণার জন্য ১৭ নভেম্বর দিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল–১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

All Categories