সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টে জামিন

বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যাসহ পাঁচটি মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।

রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ৯ মে শহরের পশ্চিম দেওভোগে নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিনই তাকে মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ২৭ মে দুই দিনের রিমান্ড শেষে আবারও তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে শ্রমিক হত্যা, সংঘর্ষে উসকানি ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। জামিনের এ আদেশের ফলে তার মুক্তিতে আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

All Categories