রোজা রেখে ব্যায়াম: কতটুকু নিরাপদ?

রমজান মাসে রোজা রাখার পাশাপাশি সুস্থ থাকার জন্য আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা জরুরি। গরমের কারণে শরীর থেকে অতিরিক্ত ঘাম ঝরে এবং পানিশূন্যতার ঝুঁকি বেড়ে যায় তাই অনেকের মনে প্রশ্ন জাগে রমজান মাসে রোজা রেখে কি ব্যায়াম করা নিরাপদ? বিশেষজ্ঞদের মতে রোজা রেখে অত্যধিক কঠোর ব্যায়াম করা উচিত নয় তবে কিছু হালকা ব্যায়াম যেমন হাঁটাহাঁটি, হালকা জগিং, সাইক্লিং বা হালকা ভারত্তোলন রোজাদারদের শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করতে পারে।

১. দিনের শেষভাগে ব্যায়াম করুন
রমজান মাসে ব্যায়াম করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো দিনের শেষভাগ যখন তাপমাত্রা কমে আসে। বিশেষজ্ঞদের মতে সূর্যাস্তের অন্তত দেড় ঘণ্টা আগে ব্যায়াম করা উচিত। এই সময় হালকা হাঁটাহাঁটি জগিং বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা ভালো। এতে শরীরও বেশি ক্লান্ত হয় না এবং রোজা রাখা অবস্থায় সুস্থ থাকা সম্ভব।

২. ইফতারির পর ব্যায়াম করতে পারেন
রোজা রেখে ব্যায়াম করার জন্য ইফতারির পর সময়টা বেশ উপযুক্ত।ইফতারি করার পরপরই ব্যায়াম শুরু না করে অন্তত এক ঘণ্টা পর ব্যায়াম শুরু করা উচিত। ইফতারির সময় স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত পানি পান করা জরুরি, যাতে শরীরের পানিশূন্যতা পূর্ণ হয়। তবে ভারী খাবার এড়িয়ে হালকা ও পুষ্টিকর খাবার খাওয়াই সবচেয়ে ভালো।

৩. রাতে ব্যায়ামের সময় নির্ধারণ করুন
যারা রাতে ১১ টা থেকে ২ টার মধ্যে জেগে থাকেন তারা এই সময়ের মধ্যে ব্যায়াম করতে পারেন। এই সময়ে বিশ্রামের পর শরীর আরো বেশি সতেজ থাকে এবং ব্যায়াম করা সহজ হয়। বিকেলের পর যদি কিছু সময় বিশ্রাম নেওয়া সম্ভব হয় তবে রাতের এই সময়ে ব্যায়াম করা শরীরের জন্য বেশ উপকারী হতে পারে।

৪. সেহেরির আগে ব্যায়াম করুন
যারা সেহেরির জন্য একটু আগে ওঠেন, তারা সেহেরির আগে ব্যায়াম করতে পারেন। এই সময় পাকস্থলী খালি থাকে এবং শরীরে আগের রাতের খাবার থেকে শক্তি পাওয়া যায়। ব্যায়ামের পর সেহেরি খেলে শরীর দীর্ঘ সময় পর্যন্ত সতেজ থাকে এবং শক্তি বজায় থাকে।


রমজান মাসে ব্যায়াম করার ক্ষেত্রে আমাদের কিছু বাড়তি সতর্কতা মেনে চলা জরুরি। অতিরিক্ত ভারী ব্যায়াম না করলেও হালকা ব্যায়াম আমাদের শারীরিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করতে পারে। সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যায়াম করলে রোজার মাসেও সুস্থ থাকা সম্ভব। তাই, রোজা রেখে শরীরকে সতেজ ও শক্তিশালী রাখতে সুস্থভাবে ব্যায়াম করা যেতে পারে।

All Categories