রামেকে হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হাম রোগের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম সন্দেহে ৩৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালটিতে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১৪৯ শিশু চিকিৎসাধীন ছিল।

শনিবার দুপুরে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ২৫ জন ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে তিন শিশু। হাসপাতালটিতে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩৭৭ জন।

 


 

All Categories