পশ্চিমবঙ্গে ভোটার লিস্ট: আলোচনায় ‘বাংলাদেশি’ ইস্যু

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে এখন এক বছর বাঁকী।  কিন্তু এর আগে শুরু হয়েছে ভোটার তালিকা হাল নাগাদ। আর এনিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে তর্ক-বির্তক। ভোটার তালিকা নিয়ে একে অপরকে দোষারপ করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। আর দু’পক্ষের সমালোচনার বিষয় ‘বাংলাদেশি’ ইস্যু।

বৃহস্পতিবার কলকতার নেতাজি ইন্ডোরের তৃণমূলের সভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, "কমিশনের আশীর্বাদ নিয়ে দিল্লি, মহারাষ্ট্রের মতো বাংলাতেও ফিল্ড সার্ভে না করে এআরও-র সাহায্যে অপারেটরদের কাজে লাগিয়ে অনলাইনে ভূতুড়ে ভোটারদের নাম তোলা হচ্ছে। বাংলার ভোটারের একই এপিক কার্ডে হরিয়ানা, গুজরাতের লোকের নাম তুলছে।"

২৪ ঘণ্টার ব্য়বধানে এবার রাজ্যের ভোটার লিস্ট নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বড় চক্রান্তের অভিযোগ আনলেন রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন,‘ যেভাবে হিন্দুদের জাগরণ শুরু হয়েছে, কুম্ভমেলায় কোটি কোটি মানুষ যাচ্ছেন তাতে ভয় পেয়েছে তৃণমূল। ওরা বুঝতে পারছে হরিয়ানা, মহারাষ্ট্রের মতো পশ্চিমবাংলার হিন্দুরাও ভেল্কি দেখাবে। আগামী বিধানসভা ভোটে হিন্দু ভোট ওনার বিরুদ্ধে যাবে এটা বুঝতে পারছেন বলেই বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের এনে রাজ্যের ভোটার লিস্টে ঢোকাতে চাইছেন।"

All Categories