পদত্যাগপত্র জমা দিলেন সিনিয়র জেলা জজ বিকাশ কুমার সাহা
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব (প্রশাসন) এবং সিনিয়র জেলা জজ বিকাশ কুমার সাহা স্বেচ্ছায় অবসরের জন্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। ১০ মার্চ (সোমবার) তিনি আইন মন্ত্রণালয়ের সচিবের কাছে এই পদত্যাগপত্র দাখিল করেন। পদত্যাগপত্রে তিনি আগামী ১০ এপ্রিল থেকে সরকারি চাকরি হতে ঐচ্ছিক অবসর গ্রহণের আবেদন জানিয়েছেন।
বিকাশ কুমার সাহার চাকরি জীবন শুরু হয় ১৯৯৪ সালের ২৫ এপ্রিল সহকারী জজ হিসেবে। পরবর্তীতে তিনি নিয়মিত পদোন্নতি লাভ করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সিনিয়র জেলা জজ পদে দায়িত্ব পালন করেন। ২৫ বছরের দীর্ঘ সরকারি সেবা শেষে তিনি ব্যক্তিগত কারণে আগামী ১০ এপ্রিল ২০২৫ থেকে অবসর নিতে চান বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।
এদিকে, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর মন্ত্রণালয়ে তার দায়িত্ব পরিবর্তন হয় এবং তিনি মন্ত্রণালয়ে সংযুক্ত হন। একই সঙ্গে ২ মার্চ তাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একটি শোকজ নোটিশও দেওয়া হয়। এই পরিস্থিতির পর বিকাশ কুমার সাহার পদত্যাগের সিদ্ধান্ত এসেছে।