পদত্যাগের ঘোষণা দিলেন ইলন মাস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টার পদ থেকে সরে যাচ্ছেন ইলন মাস্ক। 

বুধবার (২৮ মে) সন্ধ্যায় পদত্যাগের ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।

মার্কিনপ্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পক্ষে প্রচারণায় অংশ নেওয়া মাস্ক বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একপোস্টে বলেন, ‘মার্কিন সরকারের একজন বিশেষ কর্মচারী হিসেবে আমার মেয়াদ শেষ হয়েছে। অপচয়মূলক সরকারি ব্যয় কমানোর সুযোগ দেওয়ার জন্য আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাই। সময়ের সঙ্গে সঙ্গে ডিওজিই-এর লক্ষ্য আরোশক্তিশালী হবে।’

নামপ্রকাশে অনিচ্ছুক অনুরোধ জানিয়ে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা মাস্কের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনে যোগ দেয়ার সময়ইলন মাস্কের প্রতিশ্রুতি ছিল, কেন্দ্রীয় বাজেটথেকে কমপক্ষে ১ ট্রিলিয়ন ডলার ব্যয় কমানো। তবে ডিওজিই ওয়েবসাইটের তথ্য বলছে, গত চার মাসে মাত্র ১৭৫ বিলিয়ন ডলারব্যয় কমাতে পেরেছেন তিনি।

ট্রাম্প প্রশাসনে বিশেষ সরকারি কর্মচারী হিসেবে মাস্কের ১৩০ দিনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিলআগামী ৩১ মে। 

All Categories