অসুস্থ হয়ে বরকতউল্লাহ বুলু জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে রাজধানী ঢাকার মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল ৭টায় তাকে কুমিল্লা থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয় এবং পরে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বরকত উল্লাহ বুলু রাস্তায় আসার পথে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করেন এবং তার ব্লাড প্রেশার বেড়ে যায়। রবিবার রাত ৯টার দিকে তাকে কুমিল্লা নগরীর মুন হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
বুলুর পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে মহান আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এর আগে রবিবার (৬ এপ্রিল) রাতে নোয়াখালী থেকে ঢাকা ফেরার পথে কুমিল্লার লাকসাম এলাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কুমিল্লা মুন হাসপাতালে ভর্তি করা হয়। বরকত উল্লাহ বুলু ঈদ উপলক্ষে নোয়াখালীতে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে ঢাকায় ফিরছিলেন।
বরকত উল্লাহ বুলুর স্ত্রী শামীমা বরকত জানিয়েছেন, তার স্বামীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তিনি জানান, ডাক্তারদের পরামর্শ অনুযায়ী বরকত উল্লাহ বুলুকে আজ সকালে ঢাকায় নিয়ে আসা হয়েছে।