অপরাধ বৃদ্ধির পেছনে পরাজিত শক্তির হাত রয়েছে: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ সম্প্রতি দেশের অপরাধের বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দাবি করেন সাম্প্রতিক সময়ে দেশে অপরাধ মূলক কর্মকাণ্ডের ব্যাপকতা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ যা পরাজিত রাজনৈতিক শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে। আজ মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন বাংলাদেশের জনগণ সাধারণত অপরাধ প্রবণনয় পবিত্র রমজান মাসে সমাজে ঐতিহ্যগত ভাবে তাকওয়া বা আল্লাহভীরুতা ওনৈতিকতার প্রভাব পরিলক্ষিত হয়।রোজারমাসে অপরাধের হার বাড়ানোর প্রবণতা দেশের জন্য অস্বাভাবিক এটি বাংলাদেশের শান্তিপূর্ণ সমাজব্যবস্থার বিরুদ্ধে এক ষড়যন্ত্রের অংশ।বর্তমানে অপরাধের বিস্তার দেশকে অস্থিতিশীল করার একটি উদ্দেশ্য নিয়ে পরাজিত রাজনৈতিক শক্তি চালিয়ে যাচ্ছে।

এই পরাজিত শক্তিচায় দেশের জনগণের মাঝে অস্থিরতা সৃষ্টি করে বর্তমান সরকারের বিরুদ্ধে বিরোধিতা করে তাদের ব্যর্থতা তুলে ধরতে। তারা এমনকি গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে অকল্যাণকর প্রমাণ করতে চাইছে।এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অত্যন্ত সতর্ক থাকতে এবং দেশের পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ধর্ষণ বিষয়ে ইউনুস আহমেদ বলেন,ধর্ষণ একটি ফৌজদারি অপরাধ সামাজিক অবক্ষয়ের একটি ভয়াবহ প্রতিফলন।ধর্ষকের শাস্তির ব্যাপারে সকলের মধ্যে ঐক্যমত্য রয়েছে এটা যে কোনো ধর্ম বর্ণ বা মতাদর্শের বাইরে একটি সাধারণ মানবিক দাবি।তবে তিনি ক্ষোভপ্রকাশ করেন যে ধর্ষণের ঘটনা নিয়ে সমাজে একটি বিভক্তি তৈরি করার চেষ্টা হচ্ছে যেখানে একদল নারী পুরুষকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে।এই ধরনের অপচেষ্টা সমাজে বিভাজন সৃষ্টি করছে যা একটি ঐক্যবদ্ধ সমাজের পক্ষে ক্ষতিকর।

ইসলামীআন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন,এই ধরনের বিভক্তি না করে আমাদের সমাজের ঐক্য এবং শান্তির পক্ষে কাজ করতে হবে।সকলের মধ্যে সমন্বয় ও ঐক্য গড়েতোলা দরকার, যাতে সামাজিক অবক্ষয় রোধ করা যায় এবংএকটি সুস্থ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হয়।

এ সভায় আরওউপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, আশরাফুল আলম, সহকারী মহাসচিবএছহাক মোহাম্মদ আবুল খায়ের, আহমদআবদুল কাইয়ূম, দপ্তর সম্পাদক লোকমান হোসাইন, হারুন অর রশিদ, নূরুলকরীম প্রমুখ নেতৃবৃন্দ।

All Categories