ওজন নিয়ে দুচিন্তা! বয়স-উচ্চতা অনুয়ায়ী আপনার ওজন বেশি?

বয়স অনুযায়ী ওজন ঠিক কত হওয়া উচিত? বয়স, উচ্চতা, পুষ্টি, দেহের গড়ন ও বিভিন্ন ফ্যাক্টরের উপর আমাদের ওজন নির্ভর করে। মাত্রাতিরিক্ত ওজন যে কোনও বয়সেই শরীরের জন্য বিপদজনক। তাই সময় থাকতেই সর্তক হওয়া জরুরি। কিন্তু ওজন নিয়ে আপনি যে এত চিন্তিত, জানেন কি বয়স ও উচ্চতা অনুযায়ী আপনার ঠিক কত ওজন হওয়া উচিত। ওজন নিয়ন্ত্রণে আনতে হলে আগে এই বিষয়ে জানা জরুরি।

বিশেষজ্ঞরা বলছেন, শরীরের ধরন, দৈনন্দিন কাজকর্ম আমাদের শরীরের ওজন নির্ধারণ করে। তবে বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন ঠিক কত হওয়া উচিত তা জানা রেখে দরকার। সেক্ষেত্রে অনলাইন বিএমআই ক্যালকুলেটরে আপনার উচ্চতা, ওজন এবং বয়স দিলে নিজেই বডি মাস ইনডেক্স (বিএমআই) নির্ধারণ এবং সঠিক ওজনের ধারণা পাবেন।

দেখে নেওয়া যাক বিএমআই ক্যালকুলেটর অনুযায়ী কত উচ্চতায় কত ওজন হওয়া উচিত-

৪ ফুট ১০ ইঞ্চি- ৪১ থেকে ৫২ কেজি
৫ ফুট- ৪৪ থেকে ৫৫.৭ কেজি 
৫ ফুট ২ ইঞ্চি- ৪৯ থেকে ৬৩ কেজির মধ্যে
৫ ফুট ৪ ইঞ্চি - ৪৯ থেকে ৬৩ কেজি। 
৫ ফুট ৬ ইঞ্চি - ৫৩ থেকে ৬৭ কেজি
৫ ফুট ৮ ইঞ্চি - ৫৬ থেকে ৭১ কেজি
৫ ফুট ১০ ইঞ্চি - ৫৯ থেকে ৭৫ কেজি 
৬ ফুট উচ্চতা - ৬৩ থেকে ৮০ কেজি

কোন বয়সে ওজন কত হওয়া উচিত? জেনে নিন সেই হিসাব- 

১৯-২৯ বছর - পুরুষের ওজন ৮৩.৪ কেজি এবং নারীদের ওজন ৭৩.৪ কেজি।
৩০-৩৯ বছর - পুরুষের ওজন ৯০.৩ কেজি এবং নারীদের ওজন ৭৬.৭ কেজি।
৪০-৪৯ বছর - পুরুষের ওজন ৯০.৯ কেজি এবং নারীদের ওজন ৭৬.২ কেজি
৫০-৬০ বছর - পুরুষের ওজন ৯১.৩ কেজি পর্যন্ত এবং নারীদের ওজন ৭৭.০ কেজি।

যদিও চিকিৎসকদের একাংশ বিএমআইকে বিভ্রান্তিকর এবং ভুল বলে মনে করেন। কারণ বিএমআই মানদণ্ডটি মূলত পাশ্চাত্যের কথা মাথায় রেখে তৈরি হয়েছে। এশিয়ার বাসিন্দাদের ক্ষেত্রে এর কিছু পরিবর্তন করা হয়েছে। আসলে পশ্চিমী দেশের তুলনায় আমাদের উচ্চতা কম হয়, শরীরে পেশির পরিমাণ কম থাকে এবং মেদ বেশি থাকে। 

All Categories