অক্টোবর নাগাদ শেষ হতে পারে শেখ হাসিনার বিচার

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আগামী অক্টোবরের মধ্যেই শেষ হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

রোববার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “তদন্ত কর্মকর্তা ছাড়া বাকি সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ আমরা সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে পারব বলে আশা করছি। সর্বোচ্চ হলে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে।”

এদিন ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন সবজি বিক্রেতা আবদুস সামাদ, মিজান মিয়া ও নাইম শিকদার। তাদের জেরা সম্পন্ন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

এর আগে সকালে মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

All Categories