ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে : অ্যাটর্নি জেনারেল

জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে, এতে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।

বর্তমান প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচন কমিশন এ বিষয়ে সজাগ আছে। তিনি বিশ্বাস করেন, কমিশনই সামনে নিরপেক্ষ প্রশাসন গড়ে তুলবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যখনই কোনো ফ্যাসিস্ট দ্বারা নিরাপত্তাহীন বোধ করে, তখনই তারা রাষ্ট্রের কাঠামো বদলে দেয়। তারা প্রতিবাদ করে, দেশের জন্য জীবন বিলিয়ে দেয়।

অনুষ্ঠান শেষে বিকেলে ঝিনাইদহের পেশাজীবী, ব্যবসায়ী ও শিক্ষাবিদদের অংশগ্রহণে ‘উন্নয়ন ভাবনা: প্রেক্ষিত ঝিনাইদহ’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়।

All Categories