ঐকমত্য কমিশন দ্রুত জাতীয় সনদ তৈরি করতে চায়

জাতীয় ঐকমত্য কমিশন দ্রুততার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে এবং দ্রুত সময়ের মধ্যে একটি ‘জাতীয় সনদ’ তৈরি করতে চায়। এ লক্ষ্যে, আজ সোমবার, জাতীয় সংসদ ভবনের এলডি হলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

সংবিধান সংশোধন প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, অতীতে বাংলাদেশে অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন করা হয়েছে, এবং সেটি আবারও সম্ভব। তার মতে, দ্রুত আলোচনা ও সমঝোতার মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করা অত্যন্ত জরুরি।

এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, আব্দুল মুয়ীদ চৌধুরী, সফররাজ হোসেন, এমদাদুল হক এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার। সংবাদ সম্মেলনে তারা জানান, ইতোমধ্যে ৩৪টি রাজনৈতিক দল ও জোটের কাছে ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চাওয়া হয়েছে। ১৩ মার্চের মধ্যে দলগুলো তাদের মতামত জানাবে বলে আশা করা হচ্ছে। এরপর কমিশন রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে আলোচনা শুরু করবে। তবে, কোনো নির্দিষ্ট সময়সূচি না থাকায়, যেই দলের মতামত পাওয়া যাবে, সে সময় থেকেই আলোচনা শুরু হবে।

এবারের সুপারিশগুলোর মধ্যে ৭০টি সুপারিশ সংবিধান সংশোধন, ২৭টি সুপারিশ নির্বাচনব্যবস্থা সংস্কার, ২৩টি সুপারিশ বিচার বিভাগের সংস্কার, ২৬টি সুপারিশ জনপ্রশাসন সংস্কার এবং ২০টি সুপারিশ দুর্নীতি দমন কমিশনের বিষয়ে করা হয়েছে। এসব সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে কমিশন দুটি প্রধান প্রশ্ন করেছে প্রথমত দলগুলো কি সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে একমত নাকি আংশিক একমত এবং দ্বিতীয়ত সুপারিশগুলোর বাস্তবায়নের সময়কাল এবং উপায় সম্পর্কে তাদের মতামত কী হবে।

এছাড়া কমিশন জানায় যে প্রতিটি সুপারিশের ক্ষেত্রে ছয়টি বিকল্প সময়সীমা রাখা হয়েছে, যেমন- অধ্যাদেশের মাধ্যমে গণভোটের মাধ্যমে গণপরিষদের মাধ্যমে অথবা সাংবিধানিক সংস্কারের মাধ্যমে।

অলি রীয়াজ আরো জানান, ১৩ মার্চের মধ্যে রাজনৈতিক দলগুলোর মতামত পাওয়া গেলে, তারা আলোচনা শুরু করবেন। এই প্রক্রিয়ায় যদি কোনো দলের প্রশ্ন বা ব্যাখ্যার প্রয়োজন হয় তবে কমিশন সেগুলোর উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। পাশাপাশি নাগরিকদের মতামত জানার জন্য শিগগিরই একটি ওয়েবসাইটও চালু করা হবে।

এটি উল্লেখযোগ্য যে, গত বছর অক্টোবরে গঠিত ছয়টি সংস্কার কমিশন ৮ ফেব্রুয়ারি তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে যা জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তি হবে।

তিন আরো বলেন আমরা আশা করি রাজনৈতিক দল ও জোটগুলো খুব দ্রুত তাদের মতামত জানাবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং আমরা চাই দ্রুত আলোচনা শুরু করতে এবং জাতীয় ঐকমত্যে পৌঁছাতে।

কমিশনের সহসভাপতি জানান রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে দ্রুত একটি জাতীয় সনদ তৈরি করার কাজ শুরু হবে।

All Categories