নতুন সাহসী লুকে ফারিয়া

নতুন সাহসী লুকে ফারিয়া

নতুন লুকে হাজির হয়েছেন নুসরাত ফারিয়া। কালো পোশাকের সাহসী ও ভিন্নধর্মী উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

এই লুককে ‘অন্য এক ব্যক্তিত্ব’ বলে উল্লেখ করেছেন অভিনেত্রী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে ছবিগুলো প্রকাশ করেন ফারিয়া।

ছবিতে কালো রঙের ডিপ ভি-নেক বডিস্যুটের সঙ্গে ওভারসাইজড কালো পিনস্ট্রাইপ ব্লেজারে দেখা গেছে তাকে। কালো শিয়ার টাইটস, ঝলমলে স্ট্র্যাপের হাইহিল ও বড় হুপ কানের দুল তার সাজকে দিয়েছে ভিন্ন মাত্রা।

ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্ত ও অনুসারীরা প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ তার নতুন লুকের প্রশংসা করেছেন, আবার কেউ নেতিবাচক মন্তব্যও করেছেন।

সম্প্রতি অভিনেত্রী শুটিং স্পটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা না বলা নিয়েও আলোচনায় এসেছিলেন। বর্তমানে তার হাতে রয়েছে ‘লজ্জা’ সিনেমার কাজ।

অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবেও পরিচিত ফারিয়া। তার গাওয়া ‘লোকে বলে’ গানটির ভিউ ১০ মিলিয়ন পার করেছে।

All Categories