নতুন করে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির, কে কোন আসন পেলেন?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৩৬ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর আগে ঘোষিত ২৩৭ আসনের সঙ্গে নতুন তালিকা যুক্ত হওয়ায় দলটির ঘোষিত মনোনয়নের সংখ্যা দাঁড়াল ২৭৩।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।
নতুন ঘোষিত ৩৬ আসনের প্রার্থী তালিকা নিচে—
উত্তরাঞ্চল
ঠাকুরগাঁও–২: আব্দুস সালাম , দিনাজপুর–৫: এ কে এম কামরুজ্জামান, নওগাঁ–৫: জাহিদুল ইসলাম ধলু, নাটোর–৩: মো. আনোয়ারুল ইসলাম সিরাজগঞ্জ–১: সেলিম রেজা,দক্ষিণ–পশ্চিমাঞ্চল,যশোর–৫: এম ইকবাল হোসেন, নড়াইল–২: মো. মনিরুল ইসলাম ,খুলনা–১: আমির এজাজ খান পটুয়াখালী–২: মো. শহিদুল আলম তালুকদার, বরিশাল–৩: জয়নুল আবেদীন, ঝালকাঠি–১: রফিকুল ইসলাম জামাল
মধ্যাঞ্চল
টাঙ্গাইল–৫: সুলতান সালাউদ্দিন টুকু, ময়মনসিংহ–৪: মো. আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ–১: মোহাম্মদ মাজহারুল ইসলাম ,কিশোরগঞ্জ–৫: শেখ মজিবর রহমান ইকবাল, মানিকগঞ্জ–১: এস এ জিন্নাহ কবির, মুন্সিগঞ্জ–৩: মো. কামরুজ্জামান ঢাকা–৭: হামিদুর রহমান ঢাকা–৯: হাবিবুর রশিদ, ঢাকা–১০: শেখ রবিউল আলম, ঢাকা–১৮: এস এম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর–১: মো. মজিবুর রহমান, রাজবাড়ী–২: মো. হারুন অর রশীদ, ফরিদপুর–১: খন্দোকার নাসিরুল ইসলাম, মাদারীপুর–১: নাদিরা আক্তার, মাদারীপুর–২: জাহান্দার আলী খান
সিলেট বিভাগ
সুনামগঞ্জ–২: নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ–৪: নুরুল ইসলাম, সিলেট–৪: আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ–১: রেজা কিবরিয়া,
চট্টগ্রাম বিভাগ
কুমিল্লা–২: মো. সেলিম ভূঁইয়া, চট্টগ্রাম–৩: মোস্তফা কামাল পাশা , চট্টগ্রাম–৬: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম–৯: মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম–১৫: নাজমুল মোস্তফা আমীন, কক্সবাজার–২: আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ
এর আগে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। নতুন তালিকা যুক্ত হওয়ায় নির্বাচনে দলটির অংশগ্রহণের চিত্র আরও স্পষ্ট হয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।