নৌকা স্থগিত, দাঁড়িপাল্লা পুনর্বহাল , নেই এনসিপির ‘শাপলা’ ১১৫ প্রতীকের তালিকার গেজেট প্রকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৫টি প্রতীক সংরক্ষণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত গেজেটে এ তালিকা প্রকাশ করা হয়।

আগের বিধিমালায় ৬৯টি প্রতীক ছিল। এবার তা বাড়িয়ে করা হয়েছে ১১৫টি। এর মধ্যে ৫০টি নিবন্ধিত দল রয়েছে। আরও কয়েকটি দল নিবন্ধনের অপেক্ষায় আছে। স্বতন্ত্র প্রার্থীদের জন্যও প্রতীক রাখা হয়েছে।

এবারের তালিকায় আলোচিত দুটি প্রতীক বিশেষ দৃষ্টি কাড়ছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় তাদের নিবন্ধন স্থগিত আছে। তবে ‘নৌকা’ প্রতীকটি বাতিল না করে সংরক্ষিত তালিকায় রাখা হলেও সেটি স্থগিত রাখা হয়েছে। অন্যদিকে, নিবন্ধন প্রত্যাশী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে ‘শাপলা’ প্রতীক চাইছিল, তা সংরক্ষিত তালিকায় রাখা হয়নি। ফলে দলটি আর ওই প্রতীক পাবে না।

অন্যদিকে, নিবন্ধন পুনর্বহাল হওয়া জামায়াতে ইসলামী আগের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফেরত পেয়েছে।

 

 

 

 

 

All Categories