নজিরবিহীন দরপতন,কমলো টেসলার বাজারমূল্য

ইলন মাস্কের নেতৃত্বাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলার বাজারমূল্য গত কয়েক মাসে প্রায় ৪৯ শতাংশ কমে গেছে, যা অটোমোটিভ শিল্পের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। জেপি মর্গানের বিশ্লেষকরা জানিয়েছেন এত কম সময়ে এত বড় পতন আগে কখনো দেখা যায়নি। তারা বলেন অটোমোটিভ শিল্পে এমন একটি ঘটনার কোনো তুলনীয় উদাহরণ আমাদের জানা নেই ।  

বিশ্লেষকরা আরও উল্লেখ করেন ২০১২ ও ২০১৭ সালে কিছু চীনা এবং কোরীয় গাড়ি কোম্পানির বিক্রি কমে যাওয়ার ঘটনা তুলনীয় হতে পারে তবে সেগুলো শুধুমাত্র নির্দিষ্ট একটি বাজারের মধ্যে সীমাবদ্ধ ছিল। ২০২৫ সালে টেসলার বিক্রি কমে যাওয়ার ঘটনা বিশ্বব্যাপী যা এই পতনকে আরও নজিরবিহীন করে তুলেছে। 

জেপি মর্গান বুধবার এক প্রতিবেদনে জানায় তারা টেসলার শেয়ারদরের লক্ষ্যমাত্রা ৪১ শতাংশ কমিয়ে ১৩৫ ডলারে নামিয়ে এনেছে। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে টেসলার গাড়ি সরবরাহের পূর্বাভাসও ৮ শতাংশ কমিয়ে ৩ লাখ ৫৫ হাজার ইউনিট নির্ধারণ করা হয়েছে। 

বিশ্লেষকদের মতে টেসলার বাজারমূল্য হ্রাসের মূল কারণ দুটি বিশ্ববাজারে বিক্রি কমে যাওয়া এবং ইলন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়া যা কোম্পানির ব্র্যান্ডিং ও পাবলিক ইমেজে নেতিবাচক প্রভাব ফেলেছে। একসময় মনে করা হয়েছিল মাস্কের ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন টেসলার জন্য লাভজনক হতে পারে। বিশেষ করে ২০২০ সালের নির্বাচনের পর যেখানে ট্রাম্পের জয়ী হওয়ার পর টেসলার শেয়ার বেড়েছিল। ধারণা করা হয়েছিল ট্রাম্প প্রশাসনের সঙ্গে মাস্কের সম্পর্ক টেসলাকে সরকারি খরচ কমানোর সুযোগ দিতে পারে। 

বর্তমানে সেই ধারণা পরিবর্তিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন মাস্কের ট্রাম্পের সঙ্গে সম্পর্ক টেসলার বিক্রি এবং বাজার চাহিদার জন্য খারাপ প্রভাব ফেলেছে। বিশেষত মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি নিয়ে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে যা কোম্পানির ব্র্যান্ড ইমেজের জন্য ক্ষতিকর। এই বিতর্কের ফলে দক্ষিণপন্থীরা এতে সন্তুষ্ট হলেও বামপন্থীরা ক্ষুব্ধ হয়েছে এবং শেষপর্যন্ত টেসলার বিক্রি কমে গেছে। 

ডিসেম্বর থেকে গত বুধবার পর্যন্ত টেসলার বাজারমূল্য প্রায় ৪৯ শতাংশ কমে ১.৫৪ ট্রিলিয়ন ডলার থেকে ৭৭৭ বিলিয়ন ডলারে নেমে গেছে মাত্র তিন মাসে ৭৬৩ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে।পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে টেসলার শোরুমের সামনে বিক্ষোভ এবং ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার পর ট্রাম্প মন্তব্য করেছেন তিনি দোষীদের দেশীয় সন্ত্রাসী হিসেবে ঘোষণার বিষয়টি বিবেচনা করবেন। 

বিশ্লেষকদের মতে মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে টেসলার ব্যবসা পরিচালনায় মনোযোগে ঘাটতি দেখা গেছে যা গাড়ির মূল্য এবং বিক্রয়ের অবনতিতে সহায়তা করেছে। মর্গান স্ট্যানলির বিশ্লেষকরা সোমবার এক প্রতিবেদনে বলেছেন টেসলার শেয়ারের দরপতনের প্রধান কারণ হচ্ছে বিক্রির নিম্নগতি ব্র্যান্ড ইমেজ সংকট এবং বাজারে আস্থার অভাব।তারা এখনও টেসলার শেয়ারকে সম্ভাবনাময় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছেন। 

শেয়ারমূল্য অর্ধেক কমে গেলেও টেসলা এখনো বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান হিসেবে অব্যাহত রয়েছে। টেসলার পরেই রয়েছে টয়োটা যার বাজারমূল্য ২৯২ বিলিয়ন ডলার।

All Categories