নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই : প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকানোর মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরিফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে। যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে নিয়ে যেতে চাইবে, তাদের কঠোর হাতে দমন করা হবে।

তিনি আরও বলেন, অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নে প্রেস সচিব বলেন, যারা পতিত স্বৈরাচারের দল, তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। তারা ভেবেছিল, বহু বছর সবাই চুপ ছিল বলে আগামীতেও থাকবে। কিন্তু এখন নিজেরাই তারা নিজেদের আউট করে দিয়েছে।

তিনি বলেন, সামনে যে নির্বাচন, তা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

All Categories