নির্বাচনের আগে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন চায় এনসিপি
নির্বাচনের পূর্বে জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার এবং জুলাই সনদেরপূর্ণ বাস্তবায়ন দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ।দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান।
নাহিদ ইসলাম বলেন, "আমরা নির্বাচনের সময়েরচেয়ে প্রেক্ষাপটের দিকে বেশি গুরুত্বদিচ্ছি। গণ-অভ্যুত্থানের পরআমরা যে পরিস্থিতিতে আছি, সে পরিস্থিতিতে নির্বাচন হতে হবে।" তিনিআরও বলেন, "আমরা গণতন্ত্রের প্রতিনিজেদের দায়িত্ব পালন করতে চাইএবং আমাদের দাবি রাখছি যাতেসুষ্ঠু বিচার হয় এবং জনগণেরদাবির প্রতি সম্মান জানানো হয়।"
এনসিপির নেতারা জানিয়েছেন, দলের প্রতিষ্ঠার পরথেকে তারা নির্বাচন কমিশনেরনিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার প্রতি মনোযোগদিয়েছেন। দলটি এখনো কোনোরাজনৈতিক বা নির্বাচনী জোটগঠনের চিন্তা করছে না, বরংনিজেদের সক্ষমতা তৈরি করতে চাইছে।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন সংবাদ সম্মেলনে বলেন, আগামী ১০ মার্চ সোহরাওয়ার্দীউদ্যানে জুলাই গণ-অভ্যুত্থানে আহতও নিহতদের স্মরণে ইফতার মাহফিলের আয়োজন করা হবে। ১১মার্চ রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং ব্যবসায়ীনেতাদের নিয়ে আরেকটি ইফতারমাহফিল আয়োজন করা হবে।
এদিনের সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এনসিপির আর্থিক সহায়তা নিয়ে একটি নতুনসংস্কৃতি প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তার কথাবলেন। তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে অর্থ সহায়তাপায়, তা প্রকাশ্যে আনাউচিত, তবে সরকারের পক্ষথেকে সুরক্ষা নিশ্চিত করা দরকার যাতেকোন দলই প্রতিকূলতার সম্মুখীননা হয়।’
তিনি দেশের দ্রব্যমূল্য এবং তেলের দামনিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘রমজানে যাতে জনগণকে অত্যধিকচাপ সহ্য করতে নাহয়, সেই জন্য সরকারেরউচিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা।’ একই সাথে তিনিনারীর প্রতি সহিংসতা বন্ধে সরকারের কঠোর পদক্ষেপের দাবিজানান।
নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপির নারী নেত্রীদের সাইবারবুলিংয়ের শিকার করা হচ্ছে। আমরাসরকারের কাছে দাবি জানাচ্ছি, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবংযারা নারীর প্রতি সহিংসতা করছে, তাদের কঠোর শাস্তি দিতেহবে।’
এনসিপি এখনো নিজের অবস্থানশক্ত করার প্রক্রিয়ায় রয়েছেএবং দলটি নির্বাচনে অংশনিতে প্রস্তুত, তবে তার আগেজনগণের দাবি ও বিচারনিশ্চিত করা তাদের কাছেসবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানান নাহিদইসলাম।