নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে অস্পষ্ট বলে মন্তব্য করেছেন।

বুধবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হওয়ার কথা বললেও বিষয়টি স্পষ্ট নয়। এটি কোনো নির্দিষ্ট রোডম্যাপ নয়। বিএনপি সবসময় স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়ে এসেছে। তা না হলে দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব নয়।

তিনি আরও বলেন, ‘বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কথা বলে আসছে। কারণ, কেবলমাত্র একটি নির্বাচিত সরকারই দেশের সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।

All Categories