মেয়র হিসেবে ইশরাকের শপথের দাবিতে নগরভবনের সামনে হাজারো মানুষের বিক্ষোভ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। আজ বুধবার সকাল ৯টা থেকে গুলিস্তানের নগরভবনের সামনে এ বিক্ষোভ শুরু হয়।

সকাল ৮টা ৩০ মিনিট থেকেই বিভিন্ন এলাকা থেকে লোকজন নগরভবনের সামনে জড়ো হতে থাকেন। তাঁরা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নানা স্লোগান দেন।

গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ডিএসসিসির বৈধ মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয়। তবে এখন পর্যন্ত তাঁর শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি। এই অভিযোগেই আজকের বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া গোপীবাগ এলাকার এক বাসিন্দা বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। আমি ইশরাককে ভোট দিয়েছিলাম। আদালতের রায়ে তিনিই জয়ী হয়েছেন, কিন্তু নানা অজুহাতে তাঁকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। এটা অন্যায়, তাই আজ বিক্ষোভে এসেছি।

বিক্ষোভে অংশ নেওয়া অধিকাংশ মানুষ পুরান ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁরা জানান, প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন তাঁদের কাছে গ্রহণযোগ্য একজন নেতা।

সূত্রাপুর এলাকার বাসিন্দা হুমায়ুন কবির বলেন, ‘আমরা সকলে ভোটার। আমরা চাই, নির্বাচিত মেয়র ইশরাক হোসেন দ্রুত দায়িত্ব নিক। আদালতের রায় মানা উচিত।

All Categories