মধ্যরাতে বাসার দরজা ভেঙে ঢাবি শিক্ষার্থীর লা*শ উদ্ধার
রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে সাইদুল আমিন সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (০২ এপ্রিল) দিবাগত রাতে হাজারীবাগের মনেশ্বর রোডের ভাড়া বাসার দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাত ১টা ২৫ মিনিটে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বলেন, ‘মৃতেদটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’ হাসপাতালে নিয়ে আসা রুমমেট ও মৃতের চাচা রুহুল আমিন জানান, সীমান্ত ঢাকা বিশ্বিবদ্যালয়ের রসায়ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। সে বিষাক্ত কিছু পান করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
রুহুল আমিন বলেন, ‘তিনি সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে সীমান্তর মৃতদেহ দেখতে পান।কিভাবে কী হয়েছে, তা তিনি জানতে পারেননি।তিনি বলেন, ‘সীমান্ত ঢাকার হাজারীবাগের থেকে পড়াশোনা করত।’ নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামের সদরুল আমিনের ছেলে সীমান্ত। বর্তমানে হাজারীবাগের মনেস্বর রোডের একটি ভাড়া বাসায় থাকত।